১. কোন সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয়?
ক) ১২০১-১৩৫০ খ্রিষ্টাব্দ
খ) ৬০০ – ৯৬০ খ্রিষ্টাব্দ
গ) ১৩৫১-১৫০০ খ্রিষ্টাব্দ
ঘ) ৬০০ – ৭৫০ খ্রিষ্টাব্দ
উত্তর: ক) ১২০১-১৩৫০ খ্রিষ্টাব্দ
২. ‘শূন্যপুরাণ’ রচয়িতা-
ক) রামাই পন্ডিত
খ) হলায়ুদ মিশ্র
গ) কাহ্নপা
ঘ) কুক্কুরীপা
উত্তর: ক) রামাই পন্ডিত
৩. ‘নিরঞ্জনের উষ্মা’ কবিতাটি কোন কাব্যের অংশ বিশেষ?
ক) প্রাকৃত পৈঙ্গল
খ) সেক শুভোদয়া
গ) শূন্যপুরাণ
ঘ) কোনোটিই নয়
উত্তর: গ) শূন্যপুরাণ
৪. আঁধার যুগের রচনা বলা হয় কোনটিকে?
ক) প্রাকৃতপৈঙ্গল
খ) চর্যাপদ
গ) মনসামঙ্গল
ঘ) শ্রীকৃষ্ণকীর্তন
উত্তর: ক) প্রাকৃতপৈঙ্গল
৫. ‘খনার বচন’ কোন যুগে সমৃদ্ধি লাভ করে?
ক) প্রাচীন যুগে
খ) মধ্যযুগের শেষে
গ) প্রাচীন যুগের শেষে
ঘ) মধ্যযুগের শুরুতে
উত্তর: গ) প্রাচীন যুগের শেষে
৬. মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন/প্রথম কাব্য কোনটি?
ক) চর্যাপদ
খ) ডাকার্নব
গ) শূন্যপুরাণ
ঘ) শ্রীকৃষ্ণকীর্তন কাব্য
উত্তর: ঘ) শ্রীকৃষ্ণকীর্তন কাব্য
৭. বাংলা সাহিত্যের ইতিহাসে কাঁকিল্যা গ্রাম কেন উল্লেখযোগ্য?
ক) শ্রীচৈতন্যদেবের জন্মস্থান
খ) বড়ু চÐীদাসের জন্মস্থান
গ) চর্যাপদের প্রাপ্তিস্থান
ঘ) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের প্রাপ্তিস্থান
উত্তর: ঘ) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের প্রাপ্তিস্থান
৮. ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যের খÐ সংখ্যা-
ক) ১০
খ) ১১
গ) ১২
ঘ) ১৩
উত্তর: ঘ) ১৩
৯. ‘বড়ু চন্ডীদাসের কাব্য’ গ্রন্থের সম্পাদক-
ক) মুহম্মদ শহীদুল্লাহ্
খ) মুহম্মদ আবদুল হাই ও আহমদ শরীফ
গ) মুহম্মদ আবদুল হাই ও সৈয়দ আরী আহসান
ঘ) মুহম্মদ আবদুল হাই ও আনোয়ার পাশা
উত্তর: ঘ) মুহম্মদ আবদুল হাই ও আনোয়ার পাশা
১০. মধ্যযুগের প্রথম কবি হচ্ছে-
ক) কাহ্নপা
খ) বিদ্যাপতি
গ) বড়ু চন্ডীদাস
ঘ) মালাধর বসু
উত্তর: গ) বড়ু চন্ডীদাস
১১. নিচের কোনটি মধ্যযুগের কাব্যের একটি প্রধান ধারা?
ক) নাথ সাহিত্য
খ) মর্সিয়া সাহিত্য–
গ) পুঁথি সাহিত্য
ঘ) বৈষ্ণব পদাবলি
উত্তর: ঘ) বৈষ্ণব পদাবলি
১২. বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা কে?
ক) বড়ু–চন্ডীদাস
খ) মানিক দত্ত
গ) গোঁজলা গুই
ঘ) বিদ্যাপতি
উত্তর: ঘ) বিদ্যাপতি
১৩. “এ ভরা বাদর মাহ ভাদর শূন্য মন্দির মোর।” – কে লিখেছেন?
ক) চন্ডীদাস
খ) বিদ্যাপতি
গ) রবীন্দ্রনাথ
ঘ) কাজী নজরুল ইসলাম
উত্তর: খ) বিদ্যাপতি
১৪. কাকে বিদ্যাপতির ভাবশিষ্য বলা হয়?
ক) চন্ডীদাস
খ) জ্ঞানদাস
গ) গোবিন্দদাস
ঘ) কৃষ্ণদাস
উত্তর: গ) গোবিন্দদাস
১৫. সই, কেমনে ধরিব হিয়া
আমার বঁধূয়া আন বাড়ি যায় আমার আঙিনা দিয়া
— কার রচনা?
ক) বড়ু–চন্ডীদাস
খ) দ্বিজ চন্ডীদাস
গ) দীন চন্ডীদাস
ঘ) লালন ফকির
উত্তর: খ) দ্বিজ চন্ডীদাস
১৬. ‘রূপ লাগি আঁখি ঝুরে গুনে মন ভোর’ কার রচনা?
ক) চন্ডীদাস
খ) জ্ঞানদাস
গ) বিদ্যাপতি
ঘ) লোচনদাস
উত্তর: খ) জ্ঞানদাস
১৭. মঙ্গলকাব্যে কোন দুই দেবতার প্রাধান্য বেশি?
ক) শিবায়ন ও ধর্মঠাকুর
খ) মনসা ও শিবমঙ্গল
গ) চন্ডী ও শিবায়ন
ঘ) মনসা ও চন্ডী
উত্তর: ঘ) মনসা ও চন্ডী
১৮. মঙ্গলকাব্যের কবি নন কে?
ক) কানা হরিদত্ত
খ) ভারতচন্দ্র
গ) মানিক দত্ত
ঘ) দাশু রায়
উত্তর: ঘ) দাশু রায়
১৯. নিচের কোনটি লৌকিক শ্রেণির মঙ্গলকাব্য?
ক) গৌরীমঙ্গল
খ) অন্নদামঙ্গল
গ) মনসামঙ্গল
ঘ) চন্ডীমঙ্গল
উত্তর: গ) মনসামঙ্গল
২০. “মুর্খে রচিত গীত না জানে বৃত্তান্ত।
প্রথমে রচিল গীত কানাহরি দত্ত”। কে বলেছেন?
ক) বিজয় গুপ্ত
খ) ভারতচন্দ্র রায়গুণাকর
গ) চন্ডীদাস
ঘ) রামাই পন্ডিত
উত্তর: ক) বিজয় গুপ্ত
২১. বিপ্রদাস পিপিলাই রচিত কাব্যের নাম কী?
ক) মনসা মঙ্গল
খ) মনসা বিজয়
গ) চাঁদ সওদাগর কাহিনী
ঘ) মনসা প্রশস্তি
উত্তর: খ) মনসা বিজয়
২২. চাঁদ সওদাগর বাংলা কোন কাব্যধারার চরিত্র?
ক) চন্ডীমঙ্গল
খ) মনসামঙ্গল
গ) ধর্মমঙ্গল
ঘ) অন্নদামঙ্গল
উত্তর: খ) মনসামঙ্গল
২৩. ‘চন্ডীমঙ্গল’ কাব্যের উপাস্য ‘চন্ডী’ কার স্ত্রী?
ক) জগন্নাথ
খ) বিষ্ণু
গ) প্রজাপতি
ঘ) শিব
উত্তর: ঘ) শিব
২৪. ‘চন্ডীমঙ্গল’ কাব্যে কোন চরিত্রটি পাওয়া যায়?
ক) বড়াই
খ) বেহুলা
গ) ঈশ্বরী
ঘ) ফুল্লরা
উত্তর: ঘ) ফুল্লরা
২৫. ‘ধনপতি সদাগর’ কোন নগরের অধিবাসী?
ক) বিজয়নগর
খ) উজানীনগর
গ) সিংহল
ঘ) আরাকান
উত্তর: খ) উজানীনগর
২৬. ‘শয়ন কুৎসিত বীরের ভোজন বিটকাল।
গ্রাসগুলি তোলে যেন তে আটিয়া তাল।’
কবিতাংশটি রচয়িতা কে?
ক) মুকুন্দরাম চক্রবর্তী
খ) সৈয়দ শামসুল হক
গ) আল মাহমুদ
ঘ) আবু হেনা মোস্তফা কামাল
উত্তর: ক) মুকুন্দরাম চক্রবর্তী
২৭. ভুরসুট পরগনার পান্ডুয়া গ্রামের জন্মগ্রহণ করেন-
ক) মুকুন্দরম চক্রবর্তী
খ) ভারতচন্দ্র রায় গুণাকর
গ) ময়ূর ভট্ট
ঘ) কানা হরিদত্ত
উত্তর: খ) ভারতচন্দ্র রায় গুণাকর
২৮. “বড়র পিরীতি বালির বাঁধ! ক্ষণেক হাতে দড়ি, ক্ষণেক চাঁদ”-চরণ দু’টি কার রচনা?
ক) আলাওল
খ) ভারতচন্দ্র রায়
গ) রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ) শেখ ফজলল করিম
উত্তর: খ) ভারতচন্দ্র রায়
২৯. ‘মানসিংহ ভবানন্দ উপাখ্যান’ কার রচনা?
ক) কানাহরি দত্ত
খ) বিজয় গুপ্ত
গ) মুকুন্দ রাম
ঘ) ভারতচন্দ্র রায় গুণাকর
উত্তর: ঘ) ভারতচন্দ্র রায় গুণাকর
৩০. কোন কবি ‘ধর্মমঙ্গল’ কাব্যের প্রণেতা?
ক) বংশীদাস চক্রবর্তী
খ) রূপরাম চক্রবর্তী
গ) মুকুন্দরাম চক্রবর্তী
ঘ) বলরাম চক্রবর্তী
উত্তর: খ) রূপরাম চক্রবর্তী
মধ্যযুগের বাংলা সাহিত্যের নিদর্শন মধ্যযুগের বাংলা সাহিত্যের নিদর্শন মধ্যযুগের বাংলা সাহিত্যের নিদর্শন
