loader image

৫০তম আন্তর্জাতিক ব্যাখ্যাসহ সমাধান

৫০তম আন্তর্জাতিক ব্যাখ্যাসহ সমাধান

প্রশ্ন: 1
কোন বিষয়টি মুদ্রাপাচারের অন্তর্ভুক্ত নয়?
A রপ্তানী পণ্যের অবমূল্যায়ন
B আমদানী পণ্যের অধিক মূল্য নির্ধারণ
C আয়কর ফাঁকি দেয়া
D অবৈধ চ্যানেলে বিদেশে টাকা পাঠানো

উত্তর: আয়কর ফাঁকি দেয়া

ব্যাখ্যা: মুদ্রাপাচার হলো অবৈধ অর্থকে বৈধ করার প্রক্রিয়া বা অবৈধ পথে অর্থ স্থানান্তর। রপ্তানি পণ্যের অবমূল্যায়ন, আমদানি পণ্যের অধিক মূল্য নির্ধারণ এবং অবৈধ চ্যানেলে বিদেশে টাকা পাঠানো সবই মুদ্রাপাচারের কৌশল। কিন্তু আয়কর ফাঁকি বিষয়টি একটি কর সংক্রান্ত অপরাধ, কাজেই এটি মুদ্রাপাচারের অন্তর্ভুক্ত নয়।

প্রশ্ন: 2
‘বিশ্ব বাণিজ্য সংস্থা’ (WTO) প্রতিষ্ঠিত হয়েছিল __ চুক্তির মাধ্যমে।
A ব্রেটন উডস
B লিসবন
C জেনেভা
D মারাকেশ

উত্তর: মারাকেশ

ব্যাখ্যা: দীর্ঘ ৮ বছর হতে চলমান ‘উরুগুয়ে রাউন্ড’ এর চূড়ান্ত ফসল হিসেবে ১৫ এপ্রিল, ১৯৯৪ সালে মরোক্কেতে ‘মারাকেশ চুক্তি’ স্বাক্ষরিত হয়। এতে বিশ্ব বাণিজ্যকে একটি সুশৃঙ্খল ও আইনি কাঠামোতে পরিচালনার লক্ষ্যে GATT এর পরিবর্তে একটি স্থায়ী আন্তর্জাতিক সংস্থা হিসেবে WTO গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। ১ জানুয়ারি, ১৯৯৫ সালে GATT বিশ্ব বাণিজ্য সংস্থায় (WTO) রূপান্তরিত হয়। বিশ্বের বাণিজ্য সংক্রান্ত নীতি প্রবর্তন এবং সদস্য রাষ্ট্র বা পক্ষসমূহের মধ্যকার মত পার্থক্য দূর করতে WTO সাহায্য করে থাকে।

প্রশ্ন: 3
কোন ভূ-রাজনৈতিক তত্ত্ব বিশ্ব আধিপত্যের চাবিকাঠি হিসাবে ইউরেশিয়ার নিয়ন্ত্রণকে সমর্থন করে?
A হার্টল্যান্ড তত্ত্ব
B ডমিনো তত্ত্ব
C রিমল্যান্ড তত্ত্ব
D কন্টেইনমেন্ট তত্ত্ব

উত্তর: হার্টল্যান্ড তত্ত্ব

ব্যাখ্যা: ১৯০৪ সালে Sir Halford Mackinder হার্টল্যান্ড তত্ত্ব প্রদান করেন। হার্টল্যান্ড তত্ত্বের মূলভাব হলো: যারা পূর্ব ইউরোপ শাসন করবে তারা হার্টল্যান্ড নিয়ন্ত্রণ করবে, যারা হার্টল্যান্ড শাসন করে তারা বিশ্বদ্বীপ নিয়ন্ত্রণ করবে, যারা বিশ্বদ্বীপ নিয়ন্ত্রণ করবে তারা পুরো পৃথিবী নিয়ন্ত্রণ করবে। এই তত্ত্বে সমুদ্র অঞ্চল নয় বরং স্থলভাগে নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ করা হয়েছে।

প্রশ্ন: 4
জলবায়ু পরিবর্তন সংক্রান্ত জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশনের (UNFCCC) প্রথম কনফারেন্স অফ দ্য পার্টিস (COP) কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল?
A কোপেনহেগেন
B প্যারিস
C ওয়ারশ
D বন

উত্তর:

ব্যাখ্যা: UNFCCC এর আর্টিকেল-9 অনুসারে সকল স্বাক্ষরকারী দেশের প্রতিনিধিদের সমন্বয়ে জলবায়ু নীতি নির্ধারণ, আন্তর্জাতিক চুক্তি বাস্তবায়ন, পর্যবেক্ষণ ও নতুন কর্মসূচি গ্রহণের লক্ষ্যে ৭ এপ্রিল, ১৯৯৬ সালে জার্মানির বার্লিন শহরে প্রথম Cop সম্মেলন অনুষ্ঠিত হয়।

প্রশ্ন: 5
কোন প্রাক্তন রাষ্ট্রপ্রধান প্রথম ‘ইন্দো-প্যাসিফিক’ (Indo-Pacific) শব্দটি জনপ্রিয় করেন?
A ডোনাল্ড ট্রাম্প
B শিনজো অ্যাবে
C বারাক ওবামা
D জর্জ ডব্লিউ বুশ

উত্তর: শিনজো অ্যাবে

ব্যাখ্যা: ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে উন্মুক্ত এবং শান্তিপূর্ণ আন্তর্জাতিক ব্যবস্থা বজায় রাখার লক্ষ্যে জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে ইন্দো-প্যাসিফিক ধারণাটিকে জনপ্রিয় করে তোলেন। পরবর্তীতে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ভারত ও অন্যান্য দেশে এই বিষয়ক নীতি নির্ধারিত হয়।

প্রশ্ন: 6
বিশ্বব্যাংক বর্ণিত সুশাসন সূচকে কোনো দেশের সূচক ০.০০ হলে, সে দেশের সু-শাসনের অবস্থা কি বলে পরিগনিত হবে?
A নিচু মানের
B উচু মানের
C মাঝারি মানের
D কোনোটিই নয়

উত্তর: নিচু মানের

ব্যাখ্যা: বিশ্বব্যাংক বর্ণিত সুশাসন সূচকে (Worldwide Governance Indicators-WGI) কোনো দেশের স্কোর যদি ০.০০ হয়, তাহলে তা ওই দেশের সুশাসনের অবস্থাকে মাঝারি মানের হিসেবে নির্দেশ করে। WGI সূচক বিশ্বব্যাপী দেশগুলোর শাসন ব্যবস্থার গুণমান পরিমাপ করে এবং এর মধ্যে রয়েছে নাগরিক অংশগ্রহণ, রাজনৈতিক স্থিতিশীলতা, সরকারী কার্যকারিতা, নিয়ন্ত্রক মান, আইনের শাসন ও দুর্নীতিনিরোধ। এই সূচকের মান সাধারণত ০ থেকে ১০০ বা -২.৫ থেকে +২.৫ স্কেলে প্রকাশ করা হয়, যেখানে উচ্চ মানের দেশগুলো সুশাসনে ভালো অবস্থান রাখে। কোনো দেশের স্কোর যদি ০.০০ হয়, তবে তা বোঝায় যে দেশটি সম্পূর্ণ ব্যর্থ নয়, তবে সুশাসনের দিক থেকে খুব উন্নতও নয়। এটি মূলত গড় বা মধ্যম মানের শাসনের অবস্থার প্রতিফলন, যেখানে সরকারের কার্যকারিতা, ন্যায়বিচার এবং জনকল্যাণের দিক থেকে কিছু সীমাবদ্ধতা থাকলেও মৌলিক শাসন কাঠামো বিদ্যমান থাকে।

প্রশ্ন: 7
কোনটি ব্রিকস (BRICS)-এর প্রধান লক্ষ্য?
A ন্যাটোর সম্প্রসারণে সহায়তা প্রদান
B বিশ্ব আর্থিক প্রতিষ্ঠানগুলোর সংস্কার পূর্বক উদীয়মান অর্থনৈতিক দেশগুলোর স্বার্থরক্ষা
C ইউরোপের জন্য একক মুদ্রা প্রতিষ্ঠা করা
D জি-৭ এর সদস্য সংখা বৃদ্ধি

উত্তর: বিশ্ব আর্থিক প্রতিষ্ঠানগুলোর সংস্কার পূর্বক উদীয়মান অর্থনৈতিক দেশগুলোর স্বার্থরক্ষা

ব্যাখ্যা: ব্রাজিল, রাশিয়া, ভারত, চীনের সমন্বয়ে বিশ্ব অর্থনীতিতে উদীয়মান দেশগুলোর অর্থনৈতিক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিকল্পে ২০০৬ সালে BRIC ও ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা যুক্ত হওয়ার মাধ্যমে BRICS যাত্রা শুরু করে। বর্তমানে এর সদস্য ১০টি।

প্রশ্ন: 8
ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের অন্যতম প্রভাব কি?
A বিদেশে বিনিয়োগে উৎসাহ প্রদান
B তারল্য সংকট কাটিয়ে উঠা
C খেলাপী ঋণের পরিমান কমিয়ে আনা
D রপ্তানী বাড়ানো

উত্তর: রপ্তানী বাড়ানো

ব্যাখ্যা: সরবরাহ শৃঙ্খল ঠিক রেখে ডলারের বিপরীতে টাকার মান অবমূল্যায়নের মাধ্যমে একই পরিমাণ ডলারে পূর্বের তুলনায় অধিক টাকা আয়ের সুযোগ থাকে। যার ফলে রপ্তানি বৃদ্ধি পায়।

প্রশ্ন: 9
মিয়ানমারে পরিচালিত স্ক্যাম সেন্টারগুলো মোকাবিলায় সম্প্রতি কোন দেশ ‘স্ক্যাম সেন্টার স্ট্রাইক ফোর্স’ চালু করেছে?
A রাশিয়া
B চীন
C মার্কিন যুক্তরাষ্ট্র
D থাইল্যান্ড

উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্র

ব্যাখ্যা: সাইবার বা ক্রিপ্টো স্ক্যাম সেন্টারগুলোকে নিষ্ক্রিয় করতে যুক্তরাষ্ট্র Scam Center Strike Force আন্তঃসংস্থা টাস্ক ফোর্সটি গঠন করে।

প্রশ্ন: 10
কোন জলবায়ু চুক্তির অধীনে ‘সবুজ জলবায়ু তহবিল’ বা Green Climate Fund প্রতিষ্ঠা করা হয়েছিল?
A ক্যানকুন চুক্তি
B প্যারিস চুক্তি
C কিয়োটো প্রোটোকল
D কোপেনহেগেন চুক্তি

উত্তর: ক্যানকুন চুক্তি

ব্যাখ্যা: ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে ২০০৯ সালে Cop-15 সম্মেলনে সবুজ জলবায়ু তহবিল Green Climate Fund (GCF) গঠনের অঙ্গীকার করা হয়। পরবর্তীতে ২০১০ সালে মেক্সিকোর ক্যানকুনে Cop-16 সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে Green Climate Fund (GCF) প্রতিষ্ঠা করা হয়েছিল।

প্রশ্ন: 11
পারস্য উপসাগর থেকে জ্বালানী তেলের প্রবাহ রক্ষায় মার্কিন যুক্তরাষ্ট্র তাদের ‘__ ডকট্রিন’ অনুসরণ করে?
A মনরো
B ট্রুম্যান
C বুশ
D কার্টার

উত্তর: কার্টার

ব্যাখ্যা: ১৯৮০ সালে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ও রাজনৈতিক প্রভাব বিস্তার এবং পারস্য উপসাগরে তেল ও জ্বালানী স্বার্থ রক্ষায় জিমি কার্টার যে নীতি অনুসরণ করেছিল তা ‘কার্টার ডকট্রিন’ নামে পরিচিতি পায়।

প্রশ্ন: 12
কোন দুটি দেশ সম্প্রতি ন্যাটোতে (NATO) যোগদান করেছে, যা ইউরোপের নিরাপত্তা পরিস্থিতিকে নতুন রূপ প্রদান করেছে?
A অস্ট্রেলিয়া এবং সুইজারল্যান্ড
B ইউক্রেন এবং জর্জিয়া
C সুইডেন এবং ফিনল্যান্ড
D মলদোভা এবং বেলারুশ

উত্তর: সুইডেন এবং ফিনল্যান্ড

ব্যাখ্যা: ঐতিহাসিকভাবে নিরপেক্ষতার নীতি অনুসরণ করলেও ৪ এপ্রিল, ২০২৩ সালে ফিনল্যান্ড (৩১তম) এবং ৭ মার্চ, ২০২৪ সালে সুইডেন (৩২তম) NATO তে যোগদান করে। যা ইউরোপের ভূ-রাজনীতিক ও সামরিক কৌশলে আমূল পরিবর্তন এনেছে।

প্রশ্ন: 13
চীনের উদ্যোগে চালু করা ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’ (BRI) এর প্রাথমিক লক্ষ্য কী?
A একটি নতুন আন্তর্জাতিক মুদ্রা প্রতিষ্ঠা করা
B নৌ ঘাঁটির মাধ্যমে বিশ্বব্যাপী অর্থনৈতিক সম্প্রসারণ
C বিশ্বব্যাপী অর্থনৈতিক উন্নয়নে অর্থায়ন
D বাণিজ্য এবং অবকাঠামোর একটি বিশ্বব্যাপী নেটওয়ার্ক তৈরি করা

উত্তর: বাণিজ্য এবং অবকাঠামোর একটি বিশ্বব্যাপী নেটওয়ার্ক তৈরি করা

ব্যাখ্যা: আর্থ-সামাজিক উন্নয়ন, বাণিজ্য-বিনিয়োগ সম্প্রসারণ এবং আঞ্চলিক অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং ২০১৩ সালে BRI ঘোষণা করেন। এই কর্মসূচি এশিয়া, আফ্রিকা ও ইউরোপের ৬৮টি দেশের এবং বিশ্ব জনসংখ্যার ৬০% এর মধ্যে Connectivity গড়ে তুলবে। ২০১৬ সালে শি জিনপিং এর ঢাকা সফরের সময় বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে BRI তে যুক্ত হয়।

প্রশ্ন: 14
মার্কিন যুক্তরাষ্ট্র কত সালে রাশিয়ার কাছ থেকে আলাস্কা ক্রয় করেছিল?
A ১৮৪৬
B ১৮৬৭
C ১৮৯৮
D ১৯০৫

উত্তর: ১৮৬৭

ব্যাখ্যা: ৩০ মার্চ, ১৮৬৭ সালে ৭.২ মিলিয়ন ডলারের বিনিময়ে রাশিয়ার নিকট হতে যুক্তরাষ্ট্র আলাস্কা অঙ্গরাজ্যটি ক্রয় করে।

প্রশ্ন: 15
কোনটি UNESCO ‘Intangible Cultural Heritage’- এর অন্তর্ভূক্ত?
A একুশে ফেব্রুয়ারি
B পহেলা বৈশাখ
C বাউল গান
D জামদানি বয়ন শিল্প

উত্তর: বাউল গান

ব্যাখ্যা: অপশন অনুযায়ী, বাউলগান ও জামদানী বয়ন শিল্প উভয়ই UNESCO ‘Intangible Cultural Heritage’ এর অন্তর্ভুক্ত।

প্রশ্ন: 16
আন্তর্জাতিক নিরাপত্তা আলোচনায় নিচের কোন সাইবার হুমকিটি ক্রমবর্ধমানভাবে তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে?
A ফিশিং (Phishing)
B স্প্যাম ইমেইল (Spam e-mail)
C র‌্যানসমওয়ার অ্যাটাক (Ransomware Attack)
D পরিচয় চুরি (Identity Theft)

উত্তর: র‌্যানসমওয়ার অ্যাটাক (Ransomware Attack)

ব্যাখ্যা: র‌্যানসমওয়ার অ্যাটাক হলো এক ধরনের ম্যালওয়ার যা কম্পিউটার বা নেটওয়ার্কের গুরুত্বপূর্ণ ফাইল বা ডেটাকে লক বা এনক্রিপ্ট করে ফেলে। হামলাকারীরা এগুলো আনলক করার জন্য টাকা বা র‌্যানসাম দাবি করে। এই ধরনের আক্রমণ ব্যবসা, হাসপাতাল, সরকারি সংস্থা ও ব্যক্তিগত ব্যবহারকারীর জন্য বড় ধরনের ক্ষতি সৃষ্টি করতে পারে। ফিশিং বা স্প্যামের তুলনায় র‌্যানসমওয়ার আরও ধ্বংসাত্মক এবং সরাসরি আর্থিক ক্ষতি ঘটাতে সক্ষম। আন্তর্জাতিক নিরাপত্তা আলোচনায় এটি ক্রমবর্ধমানভাবে গুরুত্ব পাচ্ছে, কারণ নেটওয়ার্ক সংযোগ বৃদ্ধি এবং ডিজিটাল ডেটার ওপর নির্ভরশীলতা বাড়ার সঙ্গে সঙ্গে হুমকিটিও বেড়েছে। সাইবার নিরাপত্তা সংস্থা ও সরকারগুলো এর বিরুদ্ধে প্রতিরক্ষা ব্যবস্থা ও নীতি গড়ে তুলছে। ৫০তম আন্তর্জাতিক ব্যাখ্যাসহ সমাধান

প্রশ্ন: 17
কোন আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে আপীল করা যায় না?
A অর্থ ঋণ আদালত
B আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল
C সামরিক আদালত
D সুপ্রীম কোর্টের হাইকোর্ট ডিভিশন

উত্তর: সামরিক আদালত

ব্যাখ্যা: Army Act 1952- এর ১৩৩ ধারা অনুযায়ী, সামরিক আদালত বা কোর্ট মার্শাল কর্তৃক প্রদত্ত কোনো রায়ের বিরুদ্ধে সাধারণত হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে আপিল করা যায় না। সামরিক আদালতের বিচার প্রক্রিয়া প্রচলিত ফৌজদারি কার্যবিধি (CrPC) থেকে ভিন্ন এবং এটি নিজস্ব আইন দ্বারা পরিচালিত হয়।
(ক) অর্থ ঋণ আদালত: অর্থ ঋণ আদালত আইন, ২০০৩ এর ৪১ ধারা অনুযায়ী, ডিক্রির টাকার পরিমাণ এবং প্রকৃতির ওপর ভিত্তি করে হাইকোর্ট বিভাগে আপিল করা যায়।
(খ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল: আন্তর্জাতিক অপরাধ (ট্রাইবুনাল) আইন, ১৯৭৩ অনুযায়ী, ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আপিল করার সুযোগ রয়েছে।
(ঘ) সুপ্রীম কোর্টের হাইকোর্ট ডিভিশন: হাইকোর্ট বিভাগের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগের (Appellate Division) বেঞ্চে আপিল করা যায়।

প্রশ্ন: 18
অপারেশন ‘__’ লোহিত সাগরে হুথি (Houthi) হামলার জবাবে মার্কিন নেতৃত্বাধীন সামুদ্রিক নিরাপত্তা উদ্যোগ।
A ডেজার্ট স্টর্ম
B এন্ডিউরিং ফ্রিডম
C ব্লু হেলমেট
D প্রসপারিটি গার্ডিয়ান

উত্তর: প্রসপারিটি গার্ডিয়ান

ব্যাখ্যা: অপারেশন প্রসপারিটি গার্ডিয়ান মার্কিন নেতৃত্বাধীন একটি আন্তর্জাতিক সামুদ্রিক নিরাপত্তা উদ্যোগ। এটি মূলত হুতি বিদ্রোহী গোষ্ঠীর লোহিত সাগর ও অ্যাডেন উপসাগরে বাণিজ্যিক জাহাজ ও আন্তর্জাতিক নৌ পথে হামলার প্রতিবাদে পরিচালিত হচ্ছে।

প্রশ্ন: 19
বিশ্ব অর্থনীতিতে ‘পেপার গোল্ড’ (Paper Gold) বলতে কী বোঝায়?
A বিশ্বব্যাংকের সুবিধালাভ
B বিশেষ উত্তোলন অধিকার (SDR)
C স্বর্ণের মানসম্পন্ন ভিত্তিতে মুদ্রা
D ঘাটতি অর্থায়ন

উত্তর: বিশেষ উত্তোলন অধিকার (SDR)

ব্যাখ্যা: বিশ্ব অর্থনীতিতে SDR এবং Paper gold মূলত একই মুদ্রাসম্পদকে নির্দেশ করে। IMF এর সদস্য দেশগুলোর রিজার্ভ ও স্বর্ণের মজুতকে আরো শক্তিশালী করার উদ্দেশ্যে ১৯৬৯ সালে SDR প্রতিষ্ঠা করা হয়। বিশ্ব অর্থনীতিতে স্বর্ণ ও ডলার সংকটকালীন সময়ে মজুত না বাড়িয়ে আন্তর্জাতিক লেনদেনের সুবিধা দেয়ার জন্য SDR কাগজের মাধ্যমে স্বর্ণের মতো গুরুত্ব বহন করে। তাই এটি Paper gold হিসেবে বিবেচিত। ৫০তম আন্তর্জাতিক ব্যাখ্যাসহ সমাধান

প্রশ্ন: 20
২০২৩ সালের এপ্রিল থেকে কোন বিদ্রোহী আধাসামরিক গোষ্ঠী সুদানের সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে গৃহযুদ্ধে লিপ্ত?
A আল শাবাব
B জান জাউইদ
C ফ্রি সুদান মুভমেন্ট
D র‌্যাপিড সাপোর্ট ফোর্স (RSF)

উত্তর: র‌্যাপিড সাপোর্ট ফোর্স (RSF)

ব্যাখ্যা: ২০১৩ সালে সুদানের তৎকালীন প্রেসিডেন্ট ওমর আল-বশিরের নির্দেশে র‌্যাপিড সাপোর্ট ফোর্স (RSF) গঠিত হয়। ক্ষমতার দ্বন্দ্বে বর্তমানে এই আধাসামরিক গোষ্ঠীটি সুদানের সশস্ত্র বাহিনীর সাথে গৃহযুদ্ধে লিপ্ত আছে। সাম্প্রতিক, RSF রাজধানী খার্তুমের বিশাল অংশ এবং পশ্চিমের দারফুর অঞ্চলের প্রায় পুরোটাই নিয়ন্ত্রণ করছে।

প্রশ্ন: 21
কোনটি জাতিসংঘের প্রতিষ্ঠান নয়?
A ইউনিসেফ
B ইউনেস্কো
C ডব্লিউটিও
D আইএলও

উত্তর: ডব্লিউটিও

ব্যাখ্যা: WTO একটি স্বতন্ত্র আন্তর্জাতিক সংস্থা হিসেবে ১ জানুয়ারি, ১৯৯৫ সালে মারাকেশ চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর সুইজার‌ল্যান্ডের জেনেভায়। জাতিসংঘের কয়েকটি বিশেষায়িত সংস্থা হলো- UNESCO, WHO, IFAD, FAO ইত্যাদি ও জাতিসংঘের অন্যান্য সংস্থার মধ্যে রয়েছে UNICEF, UNDP, UNEP, IPCC ইত্যাদি। ৫০তম আন্তর্জাতিক ব্যাখ্যাসহ সমাধান

প্রশ্ন: 22
উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার বিভক্তকারী রেখা হলো –––––– উত্তর অক্ষাংশ।
A ৩৮°
B ৩৪°
C ৪৯°
D ২৩.৫০°

উত্তর: ৩৮°

ব্যাখ্যা: ১৯৪৫ সালে ২য় বিশ্বযুদ্ধ পরবর্তীতে সোভিয়েত নিয়ন্ত্রিত উত্তর কোরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রিত দক্ষিণ কোরিয়াকে সাময়িক বিভাজনের জন্য ৩৮০ উত্তর অক্ষাংশকে চিহ্নিত করা হয়েছিল। যা পরবর্তীতে দুই কোরিয়ার স্থায়ী সীমা হিসেবে পরিচিতি পায়।

প্রশ্ন: 23
আন্তর্জাতিক অর্থায়নের ভিত্তি স্থাপনে ব্রেটন উডস্ (Bretton Woods) সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
A নেদারল্যান্ডস
B নিউ ইয়র্ক
C নিউ হ্যাম্পশায়ার
D নিউ জার্সি

উত্তর: নিউ হ্যাম্পশায়ার

ব্যাখ্যা: জুলাই, ১৯৮৮ সালে যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারে ৪৪টি দেশের ৭৩০ জন প্রতিনিধির অংশগ্রহণে ব্রেটন উডস্‌ সম্মেলন অনুষ্ঠিত হয়। এর প্রেক্ষিতে WB, IMF ও ITO গঠনের ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়।

প্রশ্ন: 24
__ কনভেনশন’ বিপজ্জনক বর্জ্যের আন্তঃসীমান্ত পরিবহন নিয়ন্ত্রণ করে।
A স্টকহোম
B রোটারডাম
C বাসেল
D মিনামাটা

উত্তর: বাসেল

ব্যাখ্যা: বিপজ্জনক বর্জ্য দেশের সীমান্তের বাইরে চলাচল এবং এদের নিয়ন্ত্রণ বিষয়ে ২২ মার্চ, ১৯৮৯ সালে বাসেল কনভেনশন গৃহীত হয়। এটি ৫ মে, ১৯৯২ সালে কার্যকর হয়। ৫০তম আন্তর্জাতিক ব্যাখ্যাসহ সমাধান

প্রশ্ন: 25
মাল্টিল্যাটারাল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি (MIGA) কোন সংস্থার অংশ?
A বিশ্বব্যাংক গ্রুপ
B আন্তর্জাতিক মুদ্রা তহবিল
C জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি
D এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (AIIB)

উত্তর: বিশ্বব্যাংক গ্রুপ

ব্যাখ্যা: এক নজরে বিশ্বব্যাংক গ্রুপের অঙ্গ সংগঠন-

প্রশ্ন: 26
২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে ইফাদ (IFAD), SDG এর কোন দুটি লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করে?
A ৭ ও ৯
B ১১ ও ১৩
C ৩ ও ৬
D ১ ও ২

উত্তর: ১ ও ২

ব্যাখ্যা: SDG এর ১৭টি লক্ষ্য রয়েছে, যার মধ্যে প্রথম ও দ্বিতীয় লক্ষ্য যথাক্রমে- দারিদ্র্য বিমোচন ও ক্ষুধা মুক্তি। International Fund for Agricultural Development (IFAD) গ্রামীণ দারিদ্র্য হ্রাস ও কৃষি উন্নয়নে কাজ করে যা SDG এর ১ ও ২ নং লক্ষ্যমাত্রা পূরণে সহায়ক।

প্রশ্ন: 27
জলবায়ু কূটনীতিতে ‘Common but Differentiated Responsibilities (CBDR)’ নীতি প্রথম কোথায় স্বীকৃত হয়েছিল?
A রিও-ঘোষণা
B কিয়োটো প্রোটোকল
C প্যারিস চুক্তি
D স্টকহোম ঘোষণা

উত্তর: রিও-ঘোষণা

ব্যাখ্যা: জুন, ১৯৯২ সালে অনুষ্ঠিত United Nations Conference of Environment and Development (UNCED), যা Earth Summit (ধরিত্রী সম্মেলন)/ Rio Conference নামে পরিচিত। এই সম্মেলনে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি থেকে পৃথিবীকে রক্ষায় Common but Differentiated Responsibilities (CBDR) নীতি অনুসরণ করা হয়। যেখানে সব দেশের দায়িত্ব (Common responsibility) রয়েছে। কিন্তু দেশের ক্ষমতা ও উন্নয়নের স্তরের ভিত্তিতে দায়িত্ব পৃথক (Differentiated responsibility)। ৫০তম আন্তর্জাতিক ব্যাখ্যাসহ সমাধান

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top