loader image

মূল্যবোধ (Values)

মূল্যবোধ (Values)
যে চিন্তাভাবনা, লক্ষ্য, উদ্দেশ্য ও সংকল্প মানুষের সামগ্রিক আচার-ব্যবহার ও কর্মকাণ্ডকে নিয়ন্ত্রণ করে, তাকেই আমরা সাধারণত মূল্যবোধ বলে থাকি। সমাজ জীবনে মানুষের ব্যক্তিগত ও সমষ্টিগত আচার-ব্যবহার ও কর্মকাণ্ড যে সকল নীতিমালার মাধ্যমে পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় তাদের সমষ্টিকে মূল্যবোধ বলে। বিভিন্ন সমাজ বিজ্ঞানী বিভিন্নভাবে মূল্যবোধের বিশেষ করে সামাজিক মূল্যবোধের সংজ্ঞা প্রদান করেছেন।

স্টুয়ার্ট সি. ডড-
বলেন “সামাজিক মূল্যবোধ হলো সে সব রীতিনীতির সমষ্টি, যা সমাজ ব্যক্তির নিকট হতে লাভ করে বা ব্যক্তি সমাজের নিকট পেতে চায়।”

এইচ. ডি. স্টেইন-এর মতে,
“জনসাধারণ যার সম্বন্ধে আগ্রহী, যা তারা কামনা করে, যাকে তারা অত্যাবশ্যক বলে মনে করে, যার প্রতি তাদের অগাধ শ্রদ্ধা বর্তমান এবং যা সম্পাদনের মাধ্যমে তারা আনন্দ উপভোগ করে তাকেই মূল্যবোধ বলে।” সুতরাং সামাজিক মূল্যবোধ হচ্ছে সেসব আচার-আচরণ ও কর্মকাণ্ডের সমষ্টি, যা সমাজজীবনকে নিয়ন্ত্রিত ও পরিচালিত করে এবং সমাজজীবনে ঐক্য ও শৃঙ্খলা প্রতিষ্ঠা করে।

মূল্যবোধের প্রকৃতি ও উৎপত্তি
দর্শনে মূল্যবোধ নিয়ে পাঠ করা অধ্যায়ের নাম হলো তত্ত্ববিজ্ঞান (Axiology)। নীতিশাস্ত্র ও নন্দনতত্ত্ব যুগপৎভাবে তত্ত্ববিজ্ঞানে আলোচিত হয়। তত্ত্ববিজ্ঞান মূল্যবোধের প্রকৃতি নিয়ে কাজ করে।

Values ইংরেজি শব্দটি value শব্দের বহুবচন। যার শাব্দিক অর্থ-
১. কোন ব্যক্তির নীতি বা আদর্শ
২. ব্যক্তির আচরণের মানদণ্ড
৩. নৈতিকতা
৪. আচরণবিধি
৫. আচরণের মানদণ্ড

অন্যদিকে Values বা মূল্যবোধ এমন একটি বিষয় যা ব্যক্তি থেকে প্রত্যাশা করা হয় এবং যেখানে ব্যক্তির সামগ্রিক দিক প্রতিফলিত হয়। এদিক থেকে বিশ্লেষণ করলে Values শব্দটির অর্থ-

মূল্যবোধের প্রকারভেদ
মূল্য বা গুরুত্ব (Worth)
উপকারিতা (Benefit)
সুবিধা (Advantage)
সদগুণ (Merit)
কার্যকারিতা (Avail)
Values শব্দটির উপর্যুক্ত অর্থ বিশ্লেষণ করলে প্রতীয়মান হয় যে, এটি একটি গ. বিমূর্ত ও আদর্শিক ধারণা যা মানুষের ভারসাম্যপূর্ণ বিকাশ ঘটায়।

মূল্যবোধের বৈশিষ্ট্য
মূল্যবোধের ধারণাটি অত্যন্ত ব্যাপক। মানুষের মূল্যবোধ গড়ে ওঠে দীর্ঘ কাল পরিক্রমায় এবং এটি বিকশিত করে নানা বৈশিষ্ট্য। মূল্যবোধ ব্যক্তি ও সমাজ উভয় ক্ষেত্রে বিকাশ লাভ করে। সামাজিক উন্নয়ন নির্ধারিত হয় মূল্যবোধের অগ্রগতির সূচকে। মূল্যবোধ কোন আইন নয় তবে ইহা সমাজের বৃহৎ অংশ দ্বারা অনুমোদিত। মূল্যবোধ মূলত এক প্রকার সামাজিক নৈতিকতা। মূল্যবোধের সংজ্ঞা বিশ্লেষণ করলে এর নিম্নোক্ত বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়।
১. মানুষের কর্মকাণ্ডের ভালো-মন্দ বিচার করার ভিত্তিই হচ্ছে মূল্যবোধ।
২. মূল্যবোধ সমাজের মানুষকে একসূত্রে আবদ্ধ করে।
৩. এটা মূলত এক প্রকার সামাজিক নৈতিকতা।
৪. মূল্যবোধ আপেক্ষিক অর্থাৎ দেশ, জাতি, সমাজ ও প্রকৃতিভেদে মূল্যবোধের পরিবর্তন হয় এবং স্থান, কাল, পাত্রভেদে মূল্যবোধের পার্থক্য সৃষ্টি হয়।
৫. মূল্যবোধ বৈচিত্র্যময় ও আপেক্ষিক। আজ যা মূল্যবোধ বলে পরিগণিত, কাল তা সেভাবে বিবেচিত নাও হতে পারে।
৬. সমাজের রীতি-নীতি পরিবর্তনের সাথে সাথে মূল্যবোধের পরিবর্তন হয়।
৭. বৈশ্বিক মহামারি মূল্যবোধের উপর প্রভাব বিস্তার করতে পারে।
৮. মূল্যবোধ একটি বিমূর্ত ও আদর্শিক ধারণা।
৯. মূল্যবোধ পরিমাপের নির্দিষ্ট কোন মানদণ্ড নেই, তবে মূল্যবোধ উৎকৃষ্ট সমাজ পরিমাপের অন্যতম নদণ্ডস্বরূপ।
১০. মানুষের বাহ্যিক ও অভ্যন্তরীণ আচরণকে নিয়ন্ত্রণ করে মূল্যবোধ।
১১. মূল্যবোধ প্রতিষ্ঠা করা যায় না, ১২. মূল্যবোধ ভাঙ্গলে বা অমান্য করলে শান্তি হয় না। ধীরে ধীরে গড়ে ওঠে।
১৩. মূল্যবোধ সুদৃঢ় করার অন্যতম উপায় হলো শিক্ষা।
১৪. সামাজিক উন্নয়ন নির্ধারিত হয় মূল্যবোধের অগ্রগতির সূচকে।
১৫. মূল্যবোধ সমাজভেদে ভিন্ন হলেও কিছু মূল্যবোধ (সত্য, ন্যায়, সুন্দর) চিরন্তন বা সর্বজনীন।
১৬. এক প্রজন্য থেকে অপর প্রজন্মের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে মূল্যবোধ।

সাধারণ দৃষ্টিতে মূল্যবোধ ৫ প্রকার: যথা-
ক. ব্যক্তিগত মূল্যবোধ
খ. দলীয় মূল্যবোধ
গ. সমষ্টিগত বা সামাজিক মূল্যবোধ
ঘ. প্রাতিষ্ঠানিক মূল্যবোধ এবং
ঙ. পেশাগত মূল্যবোধ।

⇒ প্রভাবগত মাত্রার বিচারে কার্যকারিতার ভিত্তিতে মূল্যবোধ তিন প্রকার। যথা-
সাহায্য (Help)
ক. চরম মূল্যবোধ
খ. মাধ্যমিক মূল্যবোধ এবং
সুনির্দিষ্ট মূল্যবোধ।

⇒ উদ্দেশ্যের ভিত্তিতে মূল্যবোধ চার প্রকার। এগুলো হলো-
ক. উপায়গত মূল্যবোধ
খ. উদ্দেশ্যগত মূল্যবোধ
গ. সুস্পষ্ট মূল্যবোধ এবং
ঘ. চাপহীন মূল্যবোধ।

⇒ ব্যবহারিক বা আচরণের ভিত্তিতে মূল্যবোধ দুই প্রকার। যথা:
ক. মুখ্য বা প্রধান মূল্যবোধ
খ. বন্ধনাপ্রসূত মূল্যবোধ।

পেশাগত দিক থেকে মূল্যবোধকে আট শ্রেণীতে ভাগ করা যায়। যথাঃ
খ. সামাজিক মূল্যবোধ
ক. অর্থনৈতিক মূল্যবোধ
গ. আধ্যাত্মিক মূল্যবোধ
ড. নান্দনিক মূল্যবোধ
ছ. যুক্তিগত মূল্যবোধ।
ঘ. আধুনিক মূল্যবোধ
চ. ধর্মীয় মূল্যবোধ

⇒ উপর্যুক্ত মূল্যবোধ ছাড়াও আরো বেশ কয়েক ধরনের মূল্যবোধ আছে। যেমন:
১. আইনগত মূল্যবোধ
২. নৈতিক মূল্যবোধ
৩. ক্রীড়াসংক্রান্ত মূল্যবোধ
8. চিকিৎসা বিষয়ক মূল্যবোধ
৫. কারিগরি মূল্যবোধ
৬. তাত্ত্বিক মূল্যবোধ
৭. প্রয়োগিক মূল্যবোধ ইত্যাদি।
৮. সংস্কৃতিগত মূল্যবোধ
৯. শিক্ষাগত মূল্যবোধ
১০. জীবনের মূল্যবোধ
১১. ভাষার মূল্যবোধ
১২. আবেগিক মূল্যবোধ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top